মদ্যপ অবস্থায় স্বামী স্ত্রীর বচসা। যার জেরে স্বামীর হাতেই মৃত্যু হল স্ত্রীর। রবিবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গাজোলের মাঝরা গ্রাম পঞ্চায়েতের একান্দোর গ্রামে।
জানা যায়, গাজোলের মাঝরা গ্রাম পঞ্চায়েতের একান্দোর গ্রামের এক বাড়িতে চলছিল বিয়ের তোরজোড়। সেই বিয়েতে প্রতিবেশী লক্ষ্মণ সোরেন, তার স্ত্রী জবা কিস্কু সহ তাদের চার ছেলে মেয়েরাও যায়। কিন্তু সেই বিয়েতে লক্ষ্মণ সোরেন, তার স্ত্রী জবা কিস্কু বেশি পরিমাণে নেশা করে ফেলেন। এরপর তারা দুজনে মধ্যপ অবস্থায় বাড়ি ফিরে আসে। অভিযোগ সেই সময় তাদের দুই জনের মধ্যে কোন বিষয় নিয়ে বচসা শুরু হয়। সেই সময় আচমকা স্ত্রী জবা কিস্কুর মাথায় মুড়ো দিয়ে আঘাত করে তারই স্বামী লক্ষ্মণ সোরেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই জবা কিস্কুর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে গাজোল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়, সেই সঙ্গে ঘটনায় অভিযুক্ত লক্ষ্মণ সোরেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সোমবার সকালে দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। সেই সঙ্গে অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে বলে খবর।
এবিষয়ে স্থানীয় মেম্বার জানায়, তিনি রাতের দিকে ঘটনার খবর পান। ছুটে গিয়ে দেখেন স্ত্রী মারা গেছে। এরপর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/MAag-g-e-N4